মালদা

বাড়ি তৈরির জন্য জায়গা ছাড়তে বলাই খুড়তুতো দুই ভাইয়ের হাতে আক্রান্ত তিন ভাই

বাড়ি তৈরির জায়গা ছাড়তে বলাই আক্রান্ত তিন ভাই। অভিযোগ খুড়তুতো দুই ভাইয়ের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার নাথিনগর গ্রামে। আক্রান্ত তিন ভাই, সেখ বেলাল (২৭), সেখ টানু(২২) এবং সেখ রিয়াজুল(১৮) চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
অভিযুক্ত দুই খুড়তুতো ভাই সেখ জাহিরুল এবং সেখ মোকাদ্দার পলাতক। 

        জানাযায়, সেখ বেলালদের পাশের জায়গায় বাড়ি তৈরি করছিলেন সেখ জাহিরুলরা। অভিযোগ,বাড়ি তৈরির সময় জায়গা না ছেড়ে নির্মান কাজ শুরু করেন জাহিরুলরা। প্রতিবাদ করতে গেলে লাঠি নিয়ে জাহিরুল এবং মোকাদ্দার চরাও হয় বেলাল সহ তিন ভাইয়ের উপর বলে অভিযোগ। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় পরিজনরা প্রথমে তিনজনকে ভরতি করে মিল্কী গ্রামীন হাসপাতালে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। ঘটনার তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ।